টেস্টে ফিরছেন ড্যারেন ব্র্যাভো

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৯, ২১:১৯

দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে। ফেরাটা সুখকর না হলেও এবার টেস্টে প্রত্যাবর্তন হতে যাচ্ছে ড্যারেন ব্র্যাভোর। দুই বছরেরও বেশি সময় পর টেস্ট দলে ডাক পেয়েছেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে বারবাডোজে অনুষ্ঠিতব্য টেস্টের দলে নাম ঘোষণা করা হয়েছে তার। ২০১৬ সালের অক্টোবর মাসে সংযুক্ত আরব আমিরাতে নিজের সর্বশেষ টেস্ট খেলেছিলেন ড্যারেন ব্র্যাভো। এরপর থেকে সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকেই দূরে ছিলেন। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট বোর্ড আরও কয়েকজন সিনিয়র ক্রিকেটারের সঙ্গে তাদের দলে ফেরানো নিয়ে নানামুখী আলাপ চালিয়েছে এবং বেশ কিছু উদ্যোগ নিয়েছে। তার ফলেই জাতীয় দলে আবার দেখা যাচ্ছে এই ব্র্যাভোকে। ৪৯ টেস্টে ৪০.০০ গড়ে ৩৪০০ রান করেছেন ড্যারেন ব্রাভো।