ঝরা পাতা ও ভেজিটেবল ড্রাই-এর টেকচার থিমে সাজানো নকশায় নান্দনিক এবারের শীত সংগ্রহে রয়েছে মনকাড়া সব উজ্জ্বল রঙ। নেভিব্লু, মেরুন, কফি, বিস্কুট, ফিরোজা, পেষ্ট, মেজেন্টা, কালো ও অ্যাশ। তাঁত সুতি, মোটা খাদি, লিলেন, এন্ডি এবং গার্মেন্টস রিলেটেড সূতি কাপড়ে পোশাকের নকশাকে ফুটিয়ে তোলা হয়েছে নানা ভ্যালু অ্যাডেড মিডিয়ার ব্যবহারে। এর মধ্যে রয়েছে স্ক্রিন প্রিন্ট, ব্লক প্রিন্ট, এম্ব্রয়ডারী, হাতের কাজ, কারচুপি, প্যাচ ওয়ার্ক ইত্যাদি।
