ডিজিটাল মাধ্যমের হাওয়া লেগেছে জ্যোতিষদেরও, তাই যুগের সঙ্গে তাল মিলিয়ে এখন অনলাইনেও পাওয়া যাচ্ছে রাশি সম্পর্কে বিস্তারিত তথ্য এবং রত্মপাথর। ‘আজমেরী জেমস হাউজ বিডি ডটকম’ (www.ajmerigemshousebd.com) ওয়েবসাইটে মিলবে জ্যোতিষশাস্ত্রের সবকিছুই। যারা রত্মপাথর কিনতে চান তাদের জন্য রত্মপাথরের দাম এবং গুণাগুণ সম্পর্কেও বিস্তারিত দেওয়া আছে এই ওয়েবসাইটে। এছাড়াও জ্যোতিষশাস্ত্র সম্পর্কে আলোচনা এবং নানা আয়োজন নিয়ে সাজানো হয়েছে এই সাইটটি। প্রতিষ্ঠানটির কর্ণধার এবং প্রখ্যাত জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতীর সঙ্গে সাক্ষাত্ করতে চাইলেও ওয়েবসাইটের বুকিং অ্যাপয়েন্টমেন্ট অপশনে কনফার্ম করে যোগাযোগ করা যাবে। এ ছাড়াও ডিজিটাল মাধ্যমে প্রতিষ্ঠানটির যে কোনো পেমেন্ট দেওয়া যাচ্ছে। মাস্টার কার্ড এবং বিকাশে পেমেন্টের সুবিধা রয়েছে। শেষ দর্শন আজমেরী জেমস হাউজ লিমিটেড বসুন্ধরা সিটি শপিংমলের লেবেল-১, ব্লক-ডি’র ৭৩ ও ৭৪ নম্বর দোকান।
