দেশে ইউএস পলো’র প্রথম স্টোর

আপডেট : ২৩ নভেম্বর ২০২০, ১৯:০২

সারাবিশ্বে সমাদৃত সেরা ফ্যাশন ও ক্রীড়া ব্র্যান্ড ইউএস পলো অ্যাসোসিয়েশন এখন বাংলাদেশে। বাংলাদেশে এই ব্র্যান্ডটি নিয়ে এসেছে কর্ণফুলী গ্রুপ। গত ১৩ নভেম্বর  ইউএস পলো অ্যাসোসিয়েশনের  প্রথম ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধন করা হয়েছে। বনানী ১১ নম্বর রোডে চালু হওয়া স্টোরটিতে পুরুষ, মহিলা এবং শিশুদের পোশাকের পাশাপাশি আনুষঙ্গিক আইটেম পাওয়া যাচ্ছে। এতদিন ইউএস পলোর প্রোডাক্টের জন্য আমেরিকা কিংবা বিদেশি সুপারস্টোরগুলোর ওপর নির্ভরশীল ছিলেন বাংলাদেশের ভোক্তারা। কিন্তু এবার  দেশেই ইউএস পোলো অ্যাসন অফিশিয়াল স্টোর থেকে অথেনটিক ব্র্র্যান্ডের অফারগুলো কিনতে সক্ষম হবেন।