নন্দীগ্রামে ধানের বাজার জমজমাট

আপডেট : ২৩ নভেম্বর ২০২০, ২১:১২

নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা

উপজেলার হাটবাজারগুলোতে চলছে নতুন ধানের ক্রয়-বিক্রয়। কৃষকরা তাদের ধান ভটভটি, মিনিট্রাক ও ভ্যানগাড়িতে করে হাটগুলোতে নিয়ে আসছে। অনেকেই হাটবাজারে বিক্রির পাশাপাশি বাড়ি থেকেও বিক্রি করছেন তাদের উত্পাদিত ধান। সরেজমিনে রণবাঘা হাটে গিয়ে দেখা গেছে, কাটারিভোগ জাতের ধান বিক্রি হচ্ছে প্রতি মণ ১ হাজার ৫০ থেকে ১ হাজার ১৫০ টাকা, ৪৯ ও ৫১ জাতের ধান বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১ হাজার ১০০ টাকায়। কৃষক রেজাউল করিম জানান, ধানের দাম ভালো আছে। উপজেলা কৃষি অফিসার আদনান বাবু জানান, উপজেলায় ১৯ হাজার ৩৭৫ হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে। আশাকরি লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধান উত্পাদন হবে।