সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা
সিরাজদিখানে ইয়ুথ ফাউন্ডেশন ও বিক্রমপুর রক্তদান সংগঠনের উদ্যোগে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালিত হয়েছে। গতকাল সোমবার দিনব্যাপী উপজেলার বালুচর ইউনিয়নের খাসমহল বালুচর গ্রামের ইউনুস একাডেমির আয়োজনে বনি আমিন চেয়ারম্যানের বাড়ির আঙিনায় প্রায় ৫০০ রোগীকে স্বাস্থ্যসেবা ও রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এ কর্মসূচি পরিচালনা করেন ডা. দিন ইসলাম, ডা. সুমনা খান ও ডা. শিহাব আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন ইয়ুথ ফাউন্ডেশনের উপদেষ্টা কমিটির সদস্য আরিফ রসিদ, সভাপতি সিকান্দার আহমেদ, সাধারণ সম্পাদক বায়েজিদ খান, স্বপ্নসিঁড়ি সমাজকল্যাণ সংস্থার সভাপতি মাহমুদুর রহমান উজ্জল ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তি।
