জুনিয়র টেনিসের সেমিতে বাংলাদেশ

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৯, ২১:২২

স্পোর্টস রিপোর্টার

ব্যাংককে অনুষ্ঠানরত আইটিএফ এশিয়ান অনূর্ধ্ব-১৪ ডেভলপমেন্ট চ্যাম্পিয়নশীপ জুনিয়র টেনিসের ডিভিশন দুইয়ের লড়াইয়ে বাংলাদেশ সেমিফাইনালে উঠেছে। বালক এককের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের মাহাদী হোসেন আলভি জর্ডানের সাইদ মাশনিকে এবং আরেকটি একককে বাংলাদেশের রুমান হোসেন নেপালের অরভ হাদাকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে। অন্য এককে হেরেছে বাংলাদেশের জুবায়েদ উত্স হেরেছে জর্ডানের আলটপের কাছে। বালক দ্বৈতের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের রুমন হোসেন পাকিস্তানের হামিদ ইসরার গুলকে জুটি করে সেমিফাইনালে উঠেছে। বালিকা দ্বৈতে বাংলাদেশের মাসফিয়া আফরিন মঙ্গোলিয়ার এখরিলগুন বারবায়াকে জুটি করে ম্যকাওয়ের জিং ইং চং ও নিকল কৃষ্ণা কু জর্জ জুটিকে হারিয়ে সেমিফাইনালে উঠে। আজ ফাইনাল।