ইয়ং টাইগার্স ক্রিকেট বরিশাল আঞ্চলিক চ্যাম্পিয়ন

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৯, ২১:২২

বরিশাল অফিস

বরিশাল ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেটে বরিশাল জেলা অপরাজিতভাবে আঞ্চলিক চ্যাম্পিয়ান হয়েছে। গতকাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে স্বাগতিক জেলা  আট উইকেটে ভোলাকে হারায়।

টসে জিতে ভোলা আট উইকেটে ১৩৩ রান করে। তাহামিদ ফরিদ দল সর্বোচ্চ ৩৯ রান করেন। বরিশালের পক্ষে দুটি করে উইকেট নেন সামি ও শাহাদত্। জবাবে বরিশাল দুই উইকেট হারিয়ে ১৩৪ রান তুলে জয়ী হয়। ৫৫ রান করে ম্যান অব দ্যা ম্যাচ হন মোহাম্মদ জিহাদ।

গত ৭ জানুয়ারি এ প্রতিযোগিতা বরিশাল ও পিরোজপুর ভেন্যুতে শুরু হয়। পিরোজপুর জেলা ভেন্যুতে বরিশাল, বরগুনা ও ঝালকাঠী এবং বরিশাল ভেন্যুতে পটুয়াখালী, ভোলা, পিরোজপুর এক অপরের মুখামুখি হয়। গতকাল খেলা শেষে বিজয়ীদের পুরস্কার তুলে দেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।