জনপ্রিয় ডিজিটাল মার্কেটার মুনতাসির

আপডেট : ২৪ নভেম্বর ২০২০, ১৯:২৩

ডিজিটাল মার্কেটিং, ব্যবসা এবং সেলস নিয়ে মুনতাসির মাহদী কাজ করছেন ৭ বছরের বেশি সময় ধরে। এখন পর্যন্ত তার ওয়েবসাইটের (www.muntasirmahdi.com) মাধ্যমে অনলাইনে ক্লাস করিয়ে মাত্র ছয় মাসে এই তিনটি বিষয়ে প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী তৈরি করেছেন তিনি। ডিজিটাল মার্কেটিং নিয়ে কতদিন কাজ করছেন— এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মার্কেটিং নিয়ে আমি কাজ করছি ৭ বছরের বেশি সময় ধরে। মার্কেটিংয়ের শূন্য থেকে শুরু করে এখনো নতুন-পুরানো বিষয়গুলো নিয়ে গবেষণা করেই যাচ্ছি প্রতিনিয়ত। যখন মনে হয়েছে যে, মার্কেটিং বিষয়টা বাংলাদেশে এখনো ভালোমতো মানুষ বুঝতে পারছে না, তখনই ট্রেনিং করানোর সিদ্ধান্ত নিলাম। নিজের ওয়েবসাইটের মাধ্যমেই ক্লাস রেকর্ড করে একেবারে নামমাত্র মূল্যে মার্কেটিংয়ের বিষয়গুলো নিয়ে কোর্স রেকর্ড করে ফেললাম। আর সবার জন্যে নামমাত্র মূল্যেই উন্মুক্ত করে দিলাম!’

আপনার নামমাত্র মূল্যে কোর্স করানো নিয়ে অনেকেই অনেক ধরনের কথা বলছে, সেটা নিয়ে কিছু বলুন। এক্ষেত্রে মুনতাসির মাহদী বলেন, ‘দেখুন, মার্কেটিং নিয়ে ২০১৫-২০১৯ সাল পর্যন্ত যতগুলো বাংলা কোর্স আমি দেখেছি তার মধ্যে প্রায় ৯৯% কোর্সের দামই ১০ হাজার টাকার বেশি। আমার পরিচিত অনেক ছোট ভাই-বোন আছেন যারা আমাকে বলেছেন যে, তারা শিখতে চাইছেন, কিন্তু ১০-২০ হাজার টাকা খরচ করার সামর্থ্য তাদের নেই। আর এটা সবচেয়ে বড় একটা সমস্যা, যে কারণে বেশিরভাগ শিক্ষার্থী কাজ শিখতে পারছে না। আর এই জন্যেই আমি মূলত ৪০০ টাকা থেকে শুরু করে ৫ হাজার টাকার মধ্যে কোর্স রেকর্ড করে সবার জন্য অ্যাভেইলেবল করে দিয়েছি। বাংলাদেশে অনেকে খারাপ কিছু করার জন্য মানুষের গালি খেয়েও যদি বুক ফুলিয়ে হাঁটতে পারে, তাহলে অন্যের ভালো করার জন্য গালি খেতে আমার সমস্যা নেই!’ কোন বিষয়গুলো নিয়ে আপনি কাজ করছেন?—এই প্রশ্নের উত্তরে মুনতাসির মাহদী বলেন, ‘বর্তমানে আমি তিনটি বিষয় নিয়ে কাজ করছি। আমার বই এবং কোর্সগুলোও মূলত মার্কেটিং, সেলস এবং ব্যবসা নিয়ে। এই তিনটি বিষয় নিয়েই আমি কাজ করে যেতে চাই যতদিন পর্যন্ত সম্ভব হয়।’

আপনার টিকটকের (www.tiktok.com/@ muntasir.mahdi) একটি ভিডিওতে আপনি বলেছেন, প্রায় ১৫০-এর বেশি মার্কেটিং মেথড রয়েছে। আপনি তার মধ্যে কোন বিষয়ে সবচেয়ে দক্ষ?—এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এক কথায় বললে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে আমি কাজ করছি প্রায় সাড়ে চার বছর ধরে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং সবচেয়ে শক্তিশালী একটি মার্কেটিং মেথড। যদি ঠিকভাবে এই বিষয়ে আপনি দক্ষ হয়ে থাকেন তাহলে প্রচুর পরিমাণ কাজ রয়েছে।’

এ পর্যন্ত মাহদীর কোর্সগুলো করেছেন প্রায় পাঁচ হাজার জন এবং তাদের মাধ্যমে কোর্সগুলো করেছেন প্রায় সাড়ে তিন হাজার শিক্ষার্থী।

মুনতাসির মাহদী বর্তমানে অ্যাশেন্সি নামে একটি সোশ্যাল মিডিয়া অ্যাজেন্সি এবং উক্তি নামে একটি ক্লথিং বিজনেসের সঙ্গে যুক্ত। মার্কেটিং নিয়ে বর্তমানে বাংলাদেশে সবচেয়ে অ্যাক্টিভলি এবং পজিটিভলি যারা কাজ করছেন, তাদের মধ্যে মুনতাসির মাহদী অন্যতম।