কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা
সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের গোল্ডেন নাগেটস ক্যাসিনোতে অনুষ্ঠিত ন্যাচারাল অলিম্পিয়া প্রতিযোগিতায় দুটি স্বর্ণপদক জয় করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত জাহাঙ্গীর আজিজি। একটি স্বর্ণপদক লাভ করেন বডি বিল্ডিংয়ে আর অপরটি স্পোর্টস মডেলে। জাহাঙ্গীর আজিজি পিরোজপুরের কাউখালী উপজেলার ২ নম্বর ওয়ার্ডের আসপর্দী গ্রামের শাহজাহান আলীর বড় ছেলে।
১৯৮৯ সালে যুক্তরাষ্ট্রে যান জাহাঙ্গীর আজিজি। দীর্ঘদিন তিনি নিউ ইয়র্কে বসবাসের পর ২০০৩ সালে পেনসিলভেনিয়ার আপার ডারভিতে বসবাস শুরু করেন। বাংলাদেশ সাফ গেমসে তিনি ১৯৮৭ ও ১৯৮৮ সালে স্বর্ণপদক লাভ করেছিলেন। ৮৯ সালে মিস্টার মিস্টার বাংলাদেশ খেতাব অর্জন করেছিলেন।
