চট্টগ্রাম বন্দরে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার

আপডেট : ২৪ নভেম্বর ২০২০, ২১:৩৪

চট্টগ্রাম অফিস

সামুদ্রিক জোয়ারে ভেসে আসা অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ চট্টগ্রাম বন্দরের জেটি এলাকা থেকে উদ্ধার করা হয়। ভাসমান মৃতদেহটি বন্দরের ১৩ নম্বর বার্থের ডক অফিস এলাকা থেকে গতকাল মঙ্গলবার সকালে উদ্ধার করা হয়েছে। সকালে মৃতদেহটি ভাসতে দেখে পুলিশ ও কোস্ট গার্ডকে সংবাদ দেওয়া হয়। বেলা ১১টায় মৃতদেহটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। সদরঘাট নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এ বি এম মিজানুর রহমান জানান, অজ্ঞাত ঐ ব্যক্তির মৃতদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।