ক্যাপশন নিউজ

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৯, ২১:৫০

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, বাংলাদেশ ও ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড সাপ্লাই চেইন ফাইন্যান্স প্রোগ্রাম বিষয়ে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড-এর সিইও কেদার লেলে এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর সিইও নাসের এজাজ বিজয় নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন

০০০

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিএনও লুব্রিকেন্টের স্টল উদ্বোধন করেন লুব-রেফ (বাংলাদেশ) লি. এর ব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুফ। এসময় বিএনও লুব্রিকেন্টসের পরিচালক, ম্যানেজারসহ অন্যরা উপস্থিত ছিলেন

০০০

সমপ্রতি ঢাকায় ইলেক্ট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের লভ্যাংশ বিতরণ অনুষ্ঠান হয়। কোম্পানির চেয়ারম্যান ও বিদ্যুত্ বিভাগের সচিব ড. আহমদ কায়কাউস বাংলাদেশ বিদ্যুত্ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার খালেদ মাহমুদের হাতে ৩৫ কোটি টাকার চেক তুলে দেন। উক্ত অনু্ষ্ঠানে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক একেএম ফিরোজ এবং বোর্ডের পরিচালকরা উপস্থিত ছিলেন

০০০

সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮৬তম সভা গতকাল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এস. এম. আমজাদ হোসেন। সভায় ব্যাংকের ভাইস-চেয়ারম্যান ও খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. গোলাম ফারুক উপস্থিত ছিলেন