কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা
জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই উপজেলা পরিষদের নির্বাচন নিয়ে কচুয়ায় রাজনৈতিক মাঠ সরগরম হয়ে উঠেছে। কচুয়া উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৪ সালের এপ্রিল মাসে (২য় ধাপে)। এ বছরও এ উপজেলার মার্চের শেষ নাগাদ অথবা এপ্রিলের প্রথম দিকে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। বর্তমানে চেয়ারম্যান পদে অধিষ্ঠিত আছেন শাহজাহান শিশির এবং ভাইস চেয়ারম্যান হিসেবে অ্যাডভোকেট হেলাল উদ্দিন (প্যানেল চেয়ারম্যান) ও সালমা সহিদ। নির্বাচন নিয়ে বিএনপির নেতা-কর্মীরা চুপচাপ থাকলেও ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতা-কর্মীদের মধ্যে আলোচনার ঝড় বয়ে যাচ্ছে। মাঠে ময়দানে আলোচনা থেকে যাদের সম্ভাব্য নাম পাওয়া যায়, তাতে দেখা যাচ্ছে উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন পাওয়ার লড়াইয়ে অবতীর্ণ হচ্ছেন বর্তমান চেয়ারম্যান শাহজাহান শিশির, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটোয়ারী এবং সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক ইমাম হোসেন মজুমদার মেহেদি, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জিএম আতিকুর রহমান, ৮নং কাদলা ইউপি চেয়ারম্যান ও সাবেক উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম লালু, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি সৈয়দ আব্দুল জব্বার বাহার, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট আব্দুল খালেক ও আহসান হাবিব প্রাঞ্জল।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে কচুয়া উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান, অর্থ বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল মামুন, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ রবিউল ইসলাম রাসেল ও সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিব মজুমদার জয়। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা লীগের সভাপতি সালমা সহিদ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাসলিমা চৌধুরী, সহ-সভাপতি হাসিনা আক্তার মঞ্জু, মহিলা আওয়ামী লীগ নেত্রী সুলতানা খানম ও যুব মহিলা লীগের আহ্বায়ক শ্যামলী খান।
