মাগুরায় বইপড়া উত্সব

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৯, ২২:০৪

মাগুরা প্রতিনিধি

মাগুরায় বুধবার অনুষ্ঠিত হয়েছে শিক্ষকদের বই পড়া উত্সব। মাগুরা জেলার ৫০৩টি প্রাথমিক বিদ্যালয়ের তিন হাজার শিক্ষক-শিক্ষিকা ২১টি স্থানে দিনব্যাপী একযোগে বইপড়া এ উত্সবে অংশ  নেন।

মাগুরা শহরের ২নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ বই পড়া উত্সব উদ্বোধন হয়। মাগুরা সদর উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা এবিএম নুরুল হুদার সভাপতিত্বে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কুমারেশ চন্দ্র গাছি প্রধান অতিথি হিসেবে এ উত্সব উদ্বোধন করেন।