জামালপুর প্রতিনিধি
জামালপুরে ওষুধ কর্মচারী কল্যাণ সমিতির সদস্য সাব্বির হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি গতকাল বুধবার শহরের গেটপাড় এলাকায় পালিত হয়। জেলা ওষুধ কর্মচারী কল্যাণ সমিতির আয়োজনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন নিহতের বাবা বদিউল আলম, ভাই আব্দুল মাজেদ, চাচা দেলোয়ার হোসেন, জেলা ওষুধ কর্মচারী সমিতির সভাপতি সামি চৌধুরী, সাধারণ সম্পাদক মো. পারভেজ প্রমুখ। এ সময় বক্তারা অবিলম্বে সাব্বির হত্যাকারীদের গ্রেফতার করে শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, গত ৭ জানুয়ারি নিজ বাড়ির সামনে মাথায় আঘাত করে সাব্বিরকে হত্যা করে সন্ত্রাসীরা। এ ব্যাপারে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
