ভোগান্তির শেষ কোথায়?

আপডেট : ২৫ নভেম্বর ২০২০, ২১:৪০

সরিষাবাড়ী উপজেলার তারাকান্দি-সরিষাবাড়ি সড়কের পাশে আরামনগর বাজার। আরামনগর বাজারে সাপ্তাহিক দুই দিন হাট বসা ছাড়াও সবসময় লোকসমাগম থাকে। ট্রাক সমিতি থেকে খাঁচাহাটি পর্যন্ত প্রতিটি মোড়ে ভ্যান, অটো রিকশা, সিএনজি স্ট্যান্ড বানিয়ে ফেলেছে পরিবহন চালকরা। ফলে প্রধান সড়কটিতে যানজট লেগেই থাকে। এ যানজট নিরসনকল্পে প্রধান সড়ক থেকে পরিবহন স্ট্যান্ড অপসারণের জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

নাহারুল আলম

শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া