হবিগঞ্জে ইজিবাইক স্ট্যান্ড দখল নিয়ে সংঘর্ষের ঘটনায় এক জনের মৃত্যু

আপডেট : ২৫ নভেম্বর ২০২০, ২১:৫০

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জ শহরে ইজিবাইক স্ট্যান্ডের দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে ঘটনায় আহত শেখ আব্দুর রশিদ সিলেট ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন। পাঁচ দিন হাসপাতালের আইসিইউ ইউনিটে চিকিত্সাধীন থাকার পর মঙ্গলবার রাতে তিনি মারা যান। এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বলেন, সংঘর্ষে নিহতের ঘটনায় হত্যা মামলা নেওয়ার পাশাপাশি জড়িতদের দ্রুত গ্রেফতার করা হবে। তবে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন ঘটানো যাবে না।