কুবি শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৯, ২২:০৮

সভাপতি শামীমুল, সাধারণ সম্পাদক ওমর

কুবি সংবাদদাতা

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ-২০১৯ নির্বাচনে ১৫ পদের সবকটিতেই বিজয়ী হয়েছে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষকদের সংগঠন বঙ্গবন্ধু পরিষদের ‘নীল দল’। সভাপতি পদে অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ শামীমুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে কাজী নজরুল ইসলাম হলের প্রাধ্যক্ষ কাজী ওমর সিদ্দিকী নির্বাচিত হয়েছেন।

এর আগে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে বিকাল ৫টায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ড. মুহ. আমিনুল ইসলাম আকন্দ।

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহ-সভাপতি লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ জিয়া উদ্দিন ও মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আতিকুর রহমান, কোষাধ্যক্ষ প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মোঃ সাদেকুজ্জামান, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ফিরোজ আহমেদ এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মাহবুবুল হক ভূঁইয়া। কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিতরা হলেন পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. সজল চন্দ্র মজুমদার, আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মেহেদী হাসান প্রমুখ।