শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা
শিবগঞ্জে অস্ত্র, গুলি ও ম্যাগাজিনসহ এক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। আটককৃত অস্ত্র ব্যবসায়ী হলো চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নাধীন উনিশবিঘী গ্রামের নজরুলের ছেলে ইউসুফ আলি।
র্যাব ৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প শাখার এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ২টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কাগমারী গ্রামস্থ দিলালপুর মোড়ে র্যাব ৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প শাখার র্যাবের একটি আভিযানিক দল বিদেশি দুইটি পিস্তল, চারটি ম্যাগাজিন, ১২ রাউন্ড গুলি ও একটি সিম, মোবাইল ফোনসহ অস্ত্র ব্যবসায়ী ইফসুফ আলীকে আটক করা হয়েছে। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
