তজুমদ্দিন (ভোলা) সংবাদদাতা
বুধবার দুপুরে তজুমদ্দিন উপজেলা সদরে আগুন লেগে প্রায় ৪০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। উপজেলার দক্ষিণ বাজার সদর রোডের শহিদ মাঝির মুদি দোকানের বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
তজুমদ্দিন থানার ওসি ফারুক আহম্মদ জানান, অগ্নিকাণ্ডে ছোট বড় প্রায় ৪০টি দোকান পুড়ে গেছে।
ভোলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. জাকির হোসেন জানান, তজুমদ্দিন, লালমোহন, বোরহানউদ্দিন ও ভোলা সদরসহ ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
