ঢাবির সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিকের পিতার ১৪ তম মৃত্যুবার্ষিকী কাল

আপডেট : ২৬ নভেম্বর ২০২০, ১৮:০৪

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রাক্তন পরিচালক (জেনারেশন ডিজেল) প্রকৌশলী আবু বকর সিদ্দিকের ১৪তম মৃত্যুবার্ষিকী আগামীকাল শুক্রবার (২৭ নভেম্বর)। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য ও  এবং বাসস পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক মরহুম আবু বকর সিদ্দিকের জ্যেষ্ঠ সন্তান। 

মরহুমের পরিবারের পক্ষ থেকে সকলকে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া প্রার্থনা করার জন্য অনুরোধ করা হয়েছে। 

আবু বকর সিদ্দিক ২০০৬ সালের ২৭ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ধানমন্ডির নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন।

ইত্তেফাক/এএএম