বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা
বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বর্তমান পদ ও দলের সাধারণ সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন। লিখিত পদত্যাগপত্রে তিনি বলেন, আমি ব্যবসায়িক কাজে স্থায়ীভাবে ঢাকায় অবস্থান করি। ফলে স্থানীয় রাজনীতিতে দলের গুরুত্বপূর্ণ পদে থাকা ও দায়িত্ব পালন করা আমার পক্ষে সম্ভব নয়। তাই আমি স্বেচ্ছায় বিএনপির পদ-পদবী ও সাধারণ সদস্যপদ থেকে পদত্যাগ করলাম। তিনি আরো বলেন, কারো প্রতি আমার মান-অভিমান নয়, বরং ব্যক্তিগত সমস্যার কারণে স্বেচ্ছায় পদত্যাগ করলাম।
