ধনু নদীতে বাল্কহেডের ধাক্কায় নৌকাসহ জেলে নিখোঁজ

আপডেট : ২৬ নভেম্বর ২০২০, ২১:৩৪

খালিয়াজুরীর পাঁচহাট-চড়পাড়া গ্রামের পাশে ধনু নদীতে বুধবার সন্ধ্যায় বাল্কহেডের ধাক্কায় নৌকাসহ এক জেলে নিখোঁজ হয়েছেন। নিখোঁজ জেলে চরপাড়া গ্রামের ফজিল হকের ছেলে রুকেল মিয়া (১৮)। এ ঘটনায় চালকসহ বাল্কহেডটি জব্দ করা হয়েছে।  এসব তথ্য নিশ্চিত করে খালিয়াজুরী নৌ-পুলিশের উপ-পরিদর্শক মুখলেছুর রহমান জানান, বাল্কহেডটি ভৈরব থেকে সিলেটের উদ্দেশ্যে ধনু নদী দিয়ে যাওয়ার পথে জেলেদের ইঞ্জিনচালিত একটি ছোট নৌকার সঙ্গে হঠাত্ ধাক্কা লাগে। এ সময় জেলে নৌকাটি ডুবে গেলে নৌকায় থাকা তিন জন জেলের মধ্যে দুই জন সাঁতরে তীরে উঠলেও নৌকাসহ এক জন নিখোঁজ হয়েছে।