সুইডেনের প্রিন্স কার্ল ফিলিপ ও তার স্ত্রী প্রিন্সেস সোফিয়ার স্বাস্থ্য পরীক্ষায় করোনা ভাইরাস ‘পজিটিভ’ ফল এসেছে বলে দেশটির রাজপ্রাসাদ গতকাল বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে। তারা দুইজনই সেলফ আসোলেশনে। বিবৃতিতে রাজপ্রাসাদ জানায়, তাদের দুইজনের মৃদু উপসর্গ রয়েছে। স্টোকহোমের বাড়িতে দুই সন্তানের সঙ্গে থেকেই সুস্থ হয়ে উঠছেন তারা। করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার পর এখন পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রাজা কার্ল গুস্তাফ, রানি সিলভিয়া, প্রিন্স ফিলিপের বড় বোন প্রিন্সেস ভিক্টোরিয়া ও তার স্বামী প্রিন্স ডেনিয়েলেরও করোনা ভাইরাস পরীক্ষা করা হবে বলে জানানো হয় বিবৃতিতে। প্রিন্স কার্ল ফিলিপ সুইডেনের সিংহাসনের চতুর্থ উত্তরসূরি। —রয়টার্স
