অসাম্প্রদায়িক শোষণমুক্ত দেশ গড়তে ১৪ দল শেখ হাসিনার পাশে থাকবে —মোহাম্মদ নাসিম

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৯, ২২:৩৪

ইত্তেফাক রিপোর্ট 

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, অসাম্প্রদায়িক শোষণমুক্ত দেশ গড়তে ১৪ দল সব সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থাকবে। গতকাল বুধবার দুপুরে রাজধানীর তোপখানা রোডস্থ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কমরেড অমল সেন স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, এখন থেকে ১৪ দল তিনটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে। এগুলো হলো— মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারকে চোখের মণির মতো রক্ষা, সরকার পরিচালনায় কোনো ত্রুটি-বিচ্যুতি হলে তা ধরিয়ে দিয়ে সতর্ক করা এবং পরাজিত অশুভ শক্তি কোনো চক্রান্ত করলে জনগণকে সঙ্গে নিয়ে তা রুখে দেওয়া। এর আগে মোহাম্মদ নাসিম শহীদ রাসেল মঞ্চে কমরেড অমল সেনের অস্থায়ী প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে দিলীপ বড়ুয়া, ডা. শাহাদাত হোসেন, ফজলে হোসেন বাদশা প্রমুখ উপস্থিত ছিলেন।

আজ ১৭ জানুয়ারি উপমহাদেশের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম পুরোধা পুরুষ, ঐতিহাসিক তেভাগা আন্দোলনের নেতা, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি কমরেড অমল সেনের ১৬তম মৃত্যুবার্ষিকী। কমরেড অমল সেন ব্রিটিশ ভারতে ১৯১৪ সালে বর্তমানের নড়াইল জেলার আফরা গ্রামে জন্মগ্রহণ করেন। দিবসটি উপলক্ষে কমরেড অমল সেন স্মৃতিরক্ষা কমিটির উদ্যোগে যশোর-নড়াইলের সীমান্তবর্তী এগারখানের বাকড়ী গ্রামে আজ থেকে দুইদিনের স্মরণমেলা অনুষ্ঠিত হবে। সেখানে কমরেড অমল সেনের সমাধিতে শ্রদ্ধা নিবেদন, স্মরণ সমাবেশ, কৃষক সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকজ মেলাসহ বিভিন্ন আয়োজন থাকবে।