সাতপাকে বাঁধা পড়লেন অনির্বাণ-মধুরিমা

আপডেট : ২৭ নভেম্বর ২০২০, ১৪:১২

সাতপাঁকে বাধা পড়লেন কলকাতার জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য ও মধুরিমা গোস্বামী। ‌বৃহস্পতিবার সন্ধ্যায় সাত পাকে বাঁধা পড়লেন তারা। বিয়েতে অতিথি ছিল ১০০–১৫০ জন। আর সেখানে মিডিয়ার প্রবেশ নিষেধ ছিল।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, রেজিস্ট্রির পর মালাবদল ও সিঁদুর দান পর্ব হয়। বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন নাট্য ব্যক্তিত্ব ব্রাত্য বসু, জয়রাজ ভট্টাচার্য প্রমুখ। আজ শুক্রবার বড় করে অনুষ্ঠান হওয়ার কথা।

প্রসঙ্গত, দীর্ঘদিনের সম্পর্ক অনির্বাণ-মধুরিমার। নাটক করতে গিয়েই দুজনের পরিচয় হয়। বিখ্যাত মাইম শিল্পী নিরঞ্জন গোস্বামীর মেয়ে মধুরিমার সঙ্গে ‘‌সংঘারাম’ নাট্যদলে একসঙ্গে কাজ করেছেন অনির্বাণ।‌ এরপর ‘‌হস্তগত’ আর ‘‌উদারনীতি’ নামে দু’‌টো নাটকে কাজ করেছিলেন তারা। প্রথমটি মধুরিমা পরিচালনা করেছিলেন। দ্বিতীয়টি অনির্বাণ নিজেই।

ইত্তেফাক/বিএএফ