জবির প্রথম সমাবর্তন অক্টোবরে

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৯, ২২:৩৭

জবি সংবাদদাতা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১ম সমাবর্তন আগামী অক্টোবরে অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে (ধূপখোলা) আয়োজন হবে সমাবর্তনের আনুষ্ঠানিকতা। জবির জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের সম্মতি সাপেক্ষে তারিখ চূড়ান্ত করা হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে ২০১২-২০১৩ শিক্ষাবর্ষ পর্যন্ত স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রিধারী (জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সার্টিফিকেট প্রাপ্ত) সকল শিক্ষার্থীরা ১ম সমাবর্তনে অংশগ্রহণের সুযোগ পাবেন। এজন্য আগামী ফেব্রুয়ারি মাস হইতে রেজিস্ট্রেশন শুরু হবে। সমাবর্তনের বিস্তারিত তথ্যাদি বিজ্ঞপ্তি ও বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে যথাসময়ে প্রকাশ করা হবে।