রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৯, ২২:৩৯

ওসমান আলী

লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের কর্ণপুর গ্রামের মুক্তিযোদ্ধা ওসমান আলী (৭৫) গতকাল বুধবার সকালে নিজ বাড়িতে হূদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি ৩ কন্যা ও ১ পুত্র রেখে যান। বাদ আছর জানাজা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।