এম এ খালেক
দৈনিক ইত্তেফাকের সিনিয়র সাব এডিটর মোহাম্মদ নাদিমের পিতা এম এ খালেকের (৬৫) সপ্তম মৃত্যুবার্ষিকী আজ। ২০১২ সালের এই দিনে তিনি কিডনিজনিত জটিলতায় চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার বাদ জোহর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান মসজিদে দোয়ার আয়োজন করা হয়েছে।
মীর গোলাম কাদের
বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মীর এ, কে, এম গোলাম কাদের সাহেবের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ ১৮ জানুয়ারি তার আত্মার মাগফেরাত কামনা করে ফেনী জেলায় মরহুমের গ্রামের বাড়ি নূরপুরে কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
