ইরানের শীর্ষ পরমাণুবিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহকে হত্যার পেছনে রয়েছে ইসরায়েল। এমনই ইঙ্গিত ইরানের পররাষ্ট্র মন্ত্রী জাভেদ জারিফের।
তবে এই হামলা নিয়ে বার্তা সংস্থা সিএনএনের পক্ষ থেকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর অফিসে যোগাযোগ করা হলে কোন মন্তব্য পাওয়া যায়নি।
শুক্রবার তেহরান প্রদেশের দামাভান্দ কাউন্টির আবসার্দ শহরে অজ্ঞাত সন্ত্রাসীরা মোহসেন ফাখরিজাহের গাড়ি লক্ষ্য করে বোমা হামলা ও গুলিবর্ষণ করে। পরবর্তীতে তিনি হাসপাতালে মারা যান।
জাভেদ জারিফ এই হামলাকে 'কাপুরুষোচিত' বলে উল্লেখ করেছেন এবং এর পেছনে ইসরায়েলের ভূমিকা রয়েছে বলে ইঙ্গিত দেন।
এছাড়া ইরানের পক্ষ থেকে এই হত্যাকাণ্ডকে গুপ্তহত্যা হিসেবে উল্লেখ করা হয়েছে।
ইরানের গোপন পারমাণবিক অস্ত্র কর্মসূচিতে মোহসেন ফাখরিজাদেহকে মাস্টারমাইন্ড হিসেবে দেখা হয় বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে।
সেইসঙ্গে দেশটির শীর্ষ এই বিজ্ঞানীকে 'ইরানীয় বোমার' জনক হিসেবে আখ্যায়িত করা হয়। বিবিসি, সিএনএন
ইত্তেফাক/এসআর
