তালায় পুঁথির শো-পিস, টেইলারিং ও নকশি কাঁথার কাজ করে গৃহবধূ ফরিদা পারভীন এখন স্বাবলম্বী। তিনি উপজেলার পাটকেলঘাটা এলাকার মনিরুল ইসলামের স্ত্রী। ফরিদা পারভীন জানান, অষ্টম শ্রেণিতে পড়া অবস্থায় পাটকেলঘাটার মৃত আরশাদ আলী হাওলাদারের ছেলে মনিরুল ইসলামের সঙ্গে বিয়ে হয় তার। স্বামীর স্বল্প আয়ে কষ্টে দিন কাটাতে হতো। এরমধ্যে তিন সন্তানের জননী হন। আর্থিক কষ্ট আরও বেড়ে যায়। এক পর্যায়ে ২০০৯ সালে নারী উন্নয়ন সংস্থার সদস্য হন। ২০১২ সালে সাতক্ষীরা মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে টেইলারিংয়ের কাজ শুরু করেন। এ সময় তালা মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে ১৫ হাজার টাকা ঋণ নিয়ে কাপড় কিনে বিভিন্ন ধরনের পোশাক তৈরি করে বিক্রি করতে থাকেন।
