রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): রূপগঞ্জে পরিবেশ ছাড়পত্র না থাকায় উপজেলা নির্বাহী অফিসার আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের নেতৃত্বে ৭টি অবৈধ ইটভাটা বন্ধ করা হয়েছে। বুধবার সকাল থেকে দিনব্যাপী উপজেলার ভোলাবো ইউনিয়নের আতলাপুর বাজার, চারিতালুক এলাকায় এসব অবৈধ ইটভাটা বন্ধ করা হয়। ইটভাটাগুলো হলো- মেসার্স আর এম বি ব্রিক ফিল্ড, মেসার্স একতা ব্রিক ফিল্ড, মেসার্স রূপগঞ্জ ন্যাশনাল ব্রিকস, মেসার্স মানিক চেয়ারম্যান ব্রিক্স, মেসার্স ভুইয়া ব্রিক মার্ট, মেসার্স চারিতালুক ব্রিক ফিল্ড, মেসার্স বড় বাড়ি ব্রিক কোম্পানী। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আসাদুজ্জামান মিয়া, জেলা পরিবেশ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক নয়ন মিয়া, ইন্সপেক্টর মঈনুল হক, ভোলাব তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর শহিদুল আলম, কাঞ্চন ফায়ার সার্ভিসের ইউনিট ইনচার্জ মান্নান মিয়া প্রমুখ। এসময় ৪টি অবৈধ ইছারমাথার চাকা ও ইঞ্জিন বিকল করে দেওয়া হয় —ইত্তেফাক
