সিরাজদিখান (মুন্সীগঞ্জ): সিরাজদিখানে উপজেলা প্রশাসন কর্তৃক রশুনিয়া ও মালখানাগর ইউনিয়নের ২শ’ বেদে পরিবারের মাঝে কম্বল বিতরণ ও প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প “যার জমি আছে ঘর নেই, তার নিজ জমিতে গৃহ নির্মাণ” এর আওতায় উপজেলার চোরমর্দন গ্রামের একটি গৃহহীন পরিবারকে ঘর হস্তান্তর করা হয়। বুধবার উপজেলা নির্বাহী অফিসার তানবীর মোহাম্মদ আজিমের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক সায়লা ফারজানা কম্বল বিতরণ ও নবনির্মিত গৃহের চাবি গৃহহীন পরিবারের রুনা বেগম (৬৫) নিকট হস্তান্তর করেন। এ সময় সাথে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিনাত ফৌজিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাজী ইমতিয়াজ আশফাক, রশুনিয়া ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন প্রমুখ —ইত্তেফাক
