৫ নেপালি শিক্ষার্থী না জানিয়ে রাবি ছেড়ে দেশে চলে গেছে

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৯, ০০:২১

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পাঁচ নেপালি শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে না জানিয়ে তাদের দেশে চলে গেছেন। গত সোমবার প্রক্টরকে লিখিতভাবে বিষয়টি জানিয়েছেন অধ্যাপক ড. আসাদুল ইসলাম। নেপালি ওই শিক্ষার্থীরা হলেন- ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্স বিভাগের উজ্জ্বল মাহাতো, সুজান পারাজুলি, মিলন কুমার মোকতার, বিনোদ লামিছানে, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের লিলা জুং রায়া মাঝি। এরা ২০১৭-১৮ শিক্ষা বর্ষের শিক্ষার্থী।

ফার্মেসি বিভাগের প্রথম বর্ষের নেপালি ছাত্র আনন্দ কুমার সাহা বলেন, তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়বেন না। তাই একেবারেই ডরমিটরি ত্যাগ করে দেশে ফিরে গেছে। সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানের সঙ্গে কথা বলে জানা যায়, পালিয়ে যাওয়া শিক্ষার্থীরা অনিয়মিত ছিল। প্রক্টর অধ্যাপক লুত্ফর রহমান বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি চিন্তা ভাবনা করে ব্যবস্থা নিবে। একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার এএইচএম আসলাম হোসেন বলেন, তারা যদি আবার ফিরে আসে তাহলে পড়ালেখা চালিয়ে যেতে পারবে।