সোয়াইন ফ্লু আক্রান্ত হয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। চিকিত্সার জন্য তাকে ভর্তি করা হয়েছে দিল্লির এইমস-এ। বুধবার রাতে অমিত শাহ নিজেই টুইট করে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন। পাশাপাশি তিনি লিখেছেন, চিকিত্সা চলছে। ইশ্বরের কৃপা ও সকলের শুভকামনায় দ্রুত সুস্থ হয়ে উঠবো। হঠাত্ বুকে ব্যথা এবং শ্বাসকষ্ট শুরু হওয়ায় বুধবার সকালে অমিত শাহকে এইমস-এ নিয়ে যাওয়া হয়। পরীক্ষার পর চিকিত্সকরা জানান, অমিত শাহ সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছেন। এইমস’র ডিরেক্টর রনদীপ গুলেরিয়ার তত্ত্বাবধানে মেডিক্যাল টিম গঠন করে অমিত শাহকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেন, অমিত শাহজির সঙ্গে কথা হয়েছে। চিকিত্সা চলছে। প্রার্থনা করি, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন।
