ফলিত পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (এপিইই) বিভাগ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ দুটিকে একীভূতকরণের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে লাগাতার কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ‘এপিইই’ বিভাগের শিক্ষার্থীরা মানববন্ধন করেন। গত রবিবার থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, চাকরির ক্ষেত্রে এপিইই বিভাগ থেকে পাস করা শিক্ষার্থীদের জন্য আলাদা কোর্স কোড থাকায় তারা সুবিধা পেতো। এখন প্রায় অধিকাংশ চাকরির ক্ষেত্রগুলোতে এপিইই বিভাগের কোর্স কোড থাকে না। এতে আমরা চাকরি পাওয়া তো দূরের কথা আবেদনের সুযোগ পর্যন্ত পাচ্ছি না। এ ছাড়াও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এখন এই বিভাগকে ইইই বিভাগের সঙ্গে একীভূত করা হয়েছে। তাই রাজশাহী বিশ্ববিদ্যালয়েও এপিইই বিভাগকে ইইই বিভাগের সঙ্গে একীভূত করা এখন সময়ের দাবি। আদায় না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি অব্যহত থাকবে বলে ঘোষণা দেন শিক্ষার্থীরা।
