আগামী ২১ নভেম্বর সুন্দরবনের দুবলার চরে শুরু হচ্ছে শত বছরের ঐতিহ্যবাহী রাস মেলা। ২১ নভেম্বর থেকে ২৩ নভেম্বর সাগর দ্বীপে আলোর কোলে বসবে রাস মেলা। হাজার হাজার দেশি-বিদেশি তীর্থযাত্রী ও দর্শনার্থীদের আগমনে মেলা হয়ে উঠবে উত্সবমুখর। এ বছর রাস মেলাকে কেন্দ্র করে সুন্দরবন পশ্চিম বন বিভাগের উদ্যোগে বনজ সম্পদ রক্ষায় নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা।
