ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) সংবাদদাতা
করোনা ভাইরাসের মহামারির কারণে গত আট মাস ধরে একটানা বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। এ সুযোগে উপজেলার ইচাইল উচ্চবিদ্যালয় মাঠে বপন করা হয়েছে মাষকলাই। বিদ্যালয়ের অফিস সহকারী খন্দকার মাহবুবুল আলম জানান, বিদ্যালয় মাঠ নষ্টের হাত থেকে রক্ষার জন্য মাষকলাই বপন করা হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম জানান, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতারা বিদ্যালয় মাঠে মাষকলাই বপন করেছেন। মাঠে মাষকলাই বপন নিয়ে তারাই ভালো বলতে পারবেন। এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ জানান, আমি খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করব।
