দফায় দফায় বন্যার ক্ষতি পূরণে অনেক কৃষক সবজি উত্পাদনকে বেছে নিয়েছেন। উত্পাদনও হয়েছে বেশ ভালো। তবে কিছুদিন আগেও এসব ফুলকপির পাইকারি দাম ছিল প্রতিটি ৩৫ থেকে ৪০ টাকা। এখন বিক্রি হচ্ছে ১৫ থেকে ১৮ টাকায়। তার পরও খুশি কৃষক। মাঠ থেকে সংগৃহীত এসব সবজি যাবে দেশের বিভিন্ন জেলায়। ছবিটি রাজশাহীর দুর্গাপুর উপজেলার চুনিয়াপাড়া গ্রাম থেকে তোলা —আজাহার উদ্দিন