একটা দুপুর একটা দুপুর একটা দুপুর
সূর্য গলে পড়ছে, রোদের টাপুর টুপুর।
একটা দুপুর একটা দুপুর একটা দুপুর
নীল রোদেলা আকাশ, মেঘের পায়ে নূপুর।
একটা দুপুর একটা দুপুর একটা দুপুর
একলা ঘরে উদাস সময় কাটছে রুপুর।
একটা দুপুর একটা দুপুর একটা দুপুর
মূর্ছনা তার মায়ের কোলে ঝাপুর ঝুপুর।
একটা দুপুর একটা দুপুর একটা দুপুর
এপাশ-ওপাশ ঘুম আসে না ছোট ফুপুর।
বুকে বালিশ কী হলো তোর ওরে দুপুর
শুয়ে আছিস ক্লান্ত দিনের খাটে উপুড়!
