বাবুল তালুকদার
পথকলি পথে হাঁটে
ব্যথায় ভরা বুক
এদিক-ওদিক ঘুরে বেড়ায়
নেই কোথাও সুখ।
একটুখানি খাবার পেতে
হন্যে হয়ে ছোটে,
একটুখানি আদর-স্নেহ
পায় না কোথাও মোটে।
মাথার ওপর খোলা আকাশ
ঘুমায় পথের পাশে
সারাটাদিন দুঃখ কুড়ায়
কেউ না ভালোবাসে।
আমরা যদি পাশে দাঁড়াই
হাসবে পথকলি
এসো বন্ধু ওদের হাতে
হাত রেখে পথ চলি।
