ঈগলের রাজদরবারে

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২০, ২১:০৪

ইয়াসির আজিজ

 

তোমাকে চুম্বন করতে গিয়ে দেখি

বরফের শরীর তোমার

আর যখন জ্বলে কবিতার আগুন

তখন গলতে থাকে বরফ

অলক্ষে গলে যেতে থাকে হূদপিণ্ড আমার

 

আর তোমাকে কবিতার পঙিক্ততে সাজাতে চাইলে

গদ্যরা ভীষণ কলরব করতে থাকে

যেন একটি সম্পূর্ণ উপন্যাসই

তোমার আমার সম্পর্কের যথার্থ বর্ণনা

একটি প্রেমের কবিতা যেন ছোট্ট এক পাখি

সে ঈগলের রাজদরবারে এসে

একটু ওড়ার আকাশ প্রার্থনা করে।