লালসবুজ রাখবো বলে

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২০, ২১:০৫

চৌধুরী নূরুল হুদা

 

হাত দুটি লকারে আটকে আছে।

চোখদুটো চোখ হয়ে ফুটতে পারেনি

আমি এখন অন্ধ চোখে কাকে খুঁজি!

 

পা দুটি কতবার খেয়েছে হোঁচট

                                  পথের সন্ধানে!

মনের কাছে মন কাটছে সাঁতার।

 

পাখিকে পাখি ভেবে উড়ে গেছে তেপান্তর।

মাকে খুঁজতে খুঁজতে হারিয়েছি স্বদেশ।

 

আমি ফিরে যেতে চাই আমার নিটোল গ্রামে—

বন্ধু রাখালের কাছে।

 

আমার প্রয়োজন সঠিক ঠিকানা,

লালসবুজ রাখবো বলে...