ছুটে যাই গাঁয়ে

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৯, ১৮:৩৪

 

পায়েশের ঘ্রাণে মেতে ওঠে পাড়া

সারা দিনমান পড়ে যায় সাড়া

কার বাড়ি হলো

পিঠা আর পুলি

পায়ে ঠেলে ছুটি

কুয়াশার ধূলি

ভাপাপিঠা ডাকে আয় আয় করে

রসপিঠা খাই মা’র গলা ধরে

সাতসকালের

রস টসটস

মিঠে মিঠে সুখ

গাছিদা’র যশ

আহা এই সুখ কোথা বলো পাই

শীত এলে তাই গাঁয়ে ছুটে যাই।