শীতবুড়ি এলো রে

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৯, ১৮:৩৪

 

শীতবুড়ি এলো রে

লেপ-কাঁথা মেলো রে

হিমহিম কী বাতাস

কুয়াশা চারপাশ

ঠোঁট করে তিরতির

হাত-পাও শিরশির

খুকু বসে চুপচাপ

নেই কোনো লাফ-ঝাঁপ

টুপি, জুতা চাদরে

বেশ আছে আদরে।