ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা
ফুলবাড়ীতে মাদক সেবনের অপরাধে আনিজুল ইসলাম নামের এক যুবককে দুই মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা অনাদায়ে আরো সাত দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুর রহমান শিমুলবাড়ী পূর্ব ফকিরপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ঐ জেল-জরিমানা করেন। কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
