আজ ৪ ডিসেম্বর কবি আবদুল হাই মাশরেকীর ৩২তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষ্যে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় কবি আবদুল হাই মাশরেকী পরিষদের অনুষ্ঠান করোনার জন্য সীমিত আকারে নেওয়া হয়েছে। এই দিন বেলা ১০টায় কবির মাজারে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ এবং বিকাল ৪টায় কবি ভবনে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
