খুবির ভর্তি পরীক্ষা শনিবার

আপডেট : ১৫ নভেম্বর ২০১৮, ২১:৩৮

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, শনিবার সকাল সাড়ে ৮টা থেকে ১০টা পর্যন্ত ‘এ’ ইউনিটের অধীন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল এবং জীব বিজ্ঞান স্কুলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত ‘বি’ ইউনিটের অধীন কলা ও মানবিক স্কুল, সমাজ বিজ্ঞান স্কুল, আইন স্কুল, চারুকলা ইনস্টিটিউট এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে শুধুমাত্র চারুকলা ইনস্টিটিউটের জন্য ভর্তি পরীক্ষা দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এছাড়া বিকাল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত ‘সি’ ইউনিটের অধীন ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ভর্তি পরীক্ষা হবে।