রঙ্গরস

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৯, ১৯:৪৯

নানা: তুই দালালের কথায় বিশ্বাস করে এ জমি কিনতে গেলি কেন? এ জমি তো পাঁচ হাত পানির নিচে। যা, জমি ফেরত দিয়ে টাকা নিয়ে আয়।

নাতি (দালালের সঙ্গে দেখা করে এসে): নানা, আপনি ঠিকই বলেছেন; দালালটা ভীষণ ধড়িবাজ। প্রথমে তো স্বীকার করতেই চায় না। শেষে বলল যে, জমি সত্যিই পানির পাঁচ হাত নিচে। তারপর বুঝিয়েশুঝিয়ে একটা ডিঙি নৌকা বিক্রি করেছে আমার কাছে।