এইচএসসি পরীক্ষা:২০২১

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২০, ২০:৩৫

পদার্থবিজ্ঞান

ড. মো. মনসুর, প্রভাষক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ

 

১. কোনটি ভেক্টর রাশি

ক) কাজ    খ) চাপ    গ) তড়িত্ বিভব               ঘ) টর্ক

২. দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হলে এরা পরষ্পর সমান্তরাল হবে

ক) ০0   খ) 600  গ) 900  ঘ)  1200

৩. পাখি উড়ার সময়  ভেক্টরের কোন সূত্র মেনে চলে

ক)  ত্রিভুজ                  খ)  সামান্তরিক

গ)  বহুভূজ                  ঘ)  সাধারণ সূত্র

৪. দুটি ভেক্টরের  কার্ল কত হলে  এরা   ঘুরবে না।

ক) 0     খ) 60     গ) 90    ঘ)   45

৫. কার্ল এর ক্ষেত্রে—

i) এটি একটি ভেক্টর রাশি

ii) এটি ভেক্টরের দিক  কোন ক্ষেত্রের উপর  লম্ব হয়

iii) এটি কোন  ভেক্টরের ঘূর্ণনের দিক নির্দেশ করে না 

কোনটি সঠিক  নয়:

ক) i    খ)  ii   গ) iii     ঘ)ii , iii

৬. সমবেগের উদাহরণ নয় কোনটি

ক) শব্দের বেগ  খ)  আলোর বেগ গ)  ক ও খ

ঘ)  উড়ন্ত পাখি

৭. একটি গাড়ীর গতি তিন গুণ করলে  ব্রেক চেপে থামানোর দূরত্ব কত গুণ করতে হবে

ক) 3    খ) 6    গ) 9     ঘ)  12

৮. স্থির ত্বরণে চলমান কোন গাড়ীর অতিক্রান্ত সময় চার গুণ বাড়ালে  দূরত্ব কত গুণ বাড়বে

ক) 3    খ) 6    গ) 9    ঘ)  16

৯. কোন  একটি ফুটবলকে  450 কোণে  10ms1 নিক্ষিপ্ত করলে এর পাল্লা হবে

ক) 10.20m          খ) 60.12m

গ)  90.43m         ঘ)  12.87m

১০. একটি বলকে  30ms-1 উপরে নিক্ষিপ্ত করলে এটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে?

ক) 10m  খ) 60m  গ) 43m   ঘ)  45.91m

১১. সবল নিউক্লিয় বলের বাহক কণিকা

ক) মেসন  খ) পজিট্রন গ) নিউট্রিনো ঘ)  ফোটন

১২. 10 Kg ভরের   একটি বস্তু ms-1 বেগে 10m বৃত্তাকার পথে ঘুরলে এর কেন্দ্রমুখী বল কত

ক) 200N  খ)100N   গ) 300N   ঘ) 500N

বান্দরবনের একটা পাহাড়ী রাস্তার বাঁকের ব্যাসার্ধ 50cm  এবং রাস্তার উভয় পাশের উচ্চতার পার্থক্য .5m. এবং প্রস্থ 5m।

১৩ ও ১৪ নং প্রশ্নের উত্তর দাও:

১৩. রাস্তার প্রকৃত ব্যাংকিং কোণ কত

ক) 5.740   খ) 600  গ) 400   ঘ)  4.50

১৪. ঐ স্থানে কোন গাড়ীকে কত বেগে চালাতে হবে?

ক) 15 ms-1    খ) 63ms-1

গ) 40ms-1     ঘ)  7.02ms-1

১৫. একটি  ঘূর্ণায়মান বস্তুর ভর 3Kg  অক্ষ থেকে এর দূরত্ব 2m এবং কৌণিক বেগ 5 rad/s. এর গতিশক্তি কত?

ক) 150J    খ)36J    গ) 90J   ঘ)160J

১৬. কুলম্ব ধ্রুবকের একক

ক) Nm2c-2          খ) Nm2c-1    

গ) Nmc-2             ঘ) Nm2c2

১৭. 1pF সমান কত ফ্যারাড

ক) 10-9F              খ) 10-12F  

গ) 10-10 F             ঘ) 10-6 F

10m2 ক্ষেত্রফলের ধারকের মধ্য দিয়ে 100C আধান প্রবাহিত করলে এবং এর বিভব পার্থক্য 10V

১৮, ১৯, ২০ নং প্রশ্নের উত্তর দাও:

১৮. ধারকটির আধান ঘনত্ব কত?

ক) 10    খ) 60   গ) 90    ঘ)  12

১৯. ধারকটির  ধারকত্ব কত?

ক) 10F   খ) 6F  গ) 9F  ঘ)  12F

২০. ধারকটির শক্তি কত?

ক) 200J   খ) 100J  গ) 300J  ঘ) 500J

১ঘ,২ক,৩খ,৪ক,৫গ,৬গ,৭গ,৮ঘ,৯ক,১০ঘ,১১ক,

১২খ,১৩ক,১৪ঘ,১৫ক,১৬ক,১৭খ,১৮ক ১৯ক,২০ঘ